AI ছাড়া Google Search ব্যবহার বন্ধ স্কুলে, কী বলছে গুগল?
এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি অভিযোগ করেছেন, Google নিজেদের সার্চের একচেটিয়া প্রভাব কাজে লাগিয়ে স্কুলগুলিকে AI ব্যবহারে বাধ্য করতে চাইছে। আমেরিকার প্রাক্তন ফেডারেল ট্রেড কমিশন প্রধান লিনা খানও একই উদ্বেগ প্রকাশ করেছেন।
এ দিকে পড়ুয়াদের জন্য Guided Learning নামে একটি AI-ভিত্তিক পড়াশোনার সুবিধা আনছে Google। এর মাধ্যমে সরাসরি উত্তর না দিয়ে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে শেখানো হবে। জটিল অঙ্ক বা পদার্থবিদ্যার প্রশ্ন বুঝতেও সাহায্য করবে এই টুল।
তবে প্রশ্ন উঠছে, পড়াশোনায় AI ব্যবহারের স্বাধীনতা কতটা থাকবে স্কুলের হাতে? নাকি Google Search ব্যবহার করতে গেলেও মেনে নিতে হবে AI-এর উপস্থিতি? প্রযুক্তির এই নতুন সমীকরণে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের উদ্বেগ ক্রমশ বাড়ছে।