৩৯ এফআইআরে হাইকোর্টে দিলীপ - 24 Ghanta Bangla News
Home

৩৯ এফআইআরে হাইকোর্টে দিলীপ

Spread the love

৩৯টি এফআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান তিনি। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। দিলীপের আইনজীবীর দাবি, ইতিমধ্যে ৩৯টি এফআইআর দায়ের হয়েছে তাঁর মক্কলের বিরুদ্ধে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন এফআইআর দায়ের না হয়, সেই আবেদন জানিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *