১১৪ মেডেল জয়ে ভারতের প্যারা অ্যাথলিটদের কুর্নিশ নরেন্দ্র মোদীর - 24 Ghanta Bangla News
Home

১১৪ মেডেল জয়ে ভারতের প্যারা অ্যাথলিটদের কুর্নিশ নরেন্দ্র মোদীর

Spread the love

এশিয়ান প্যারা গেমসে পদকজয়ীদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের আইচি-নাগোয়া গেমসে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে ভারত। ৩০টি সোনা, ৩৫টি রুপো ও ৪৯টি ব্রোঞ্জ-সহ মোট ১১৪টি পদক জিতেছেন দেশের ৯৭ জন প্যারা অ্যাথলিট। ২০১০ সালের এশিয়ান প্যারা গেমসে ভারতের ঝুলিতে ছিল মাত্র ১৪টি পদক, যার মধ্যে সোনা ছিল একটি। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ থেকে ১১৪-তে পৌঁছনোর এই যাত্রার কথা কে ভেবেছিল! কঠোর পরিশ্রম, খেলাধুলোর প্রতি নিষ্ঠার কারণেই এই সাফল্য এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *