রবিউলকে নিয়ে তল্লাশি অভিযান - 24 Ghanta Bangla News
Home

রবিউলকে নিয়ে তল্লাশি অভিযান

Spread the love

টুলু-মামলায় তদন্তের গতি আরও বাড়াল বীরভূম জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও (ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার) রবিউল ইসলামের ঘনিষ্ঠ মহম্মদ শেখের মাড়গ্রামের বাড়ি ও হার্ডওয়ারের দোকানে তল্লাশি অভিযান চালালেন তদন্তকারীরা। এই তল্লাশি অভিযানে রবিউলকেও সঙ্গে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে রবিউলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *