বিরাট কোহলির ১৮ নম্বর জার্সির নেপথ্যে কোন ‘কানেকশন’? জন্মদিনে জানুন সেই গল্প
বিরাট কোহলি মানে শুধু ব্যাট হাতে একের পর এক রেকর্ড নয়। এক দশকেরও বেশি সময় ধরে আধুনিক ক্রিকেটে দাপট দেখিয়ে একজন, ‘আইকন’ হয়ে উঠেছেন তিনি। আর বিরাটের সঙ্গে এখন ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে ১৮ নম্বর জার্সি। ভারতীয় দল হোক বা IPL, বরাবর এই ১৮ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছেন কোহলি। তাঁর লাখ লাখ ভক্তদের কাছেও ১৮ সংখ্যাটা যেন আবেগ ও নিরন্তর লড়াইয়ের প্রতীক। অথচ নিজে এই জার্সি বেছে নেননি তিনি। পরবর্তীতে জীবনের দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনায় ১৮-র সঙ্গে এক ‘কসমিক কানেকশন’ তৈরি হয় কোহলির। কী ঘটেছিল বিরাটের জীবনে? তারকা ক্রিকেটারের জন্মদিনে জেনে নিন সেই গল্প।