নৈহাটির গোপাল স্মৃতি সঙ্ঘে কাঠের মণ্ডপে বৌদ্ধ মন্দির - 24 Ghanta Bangla News
Home

নৈহাটির গোপাল স্মৃতি সঙ্ঘে কাঠের মণ্ডপে বৌদ্ধ মন্দির

Spread the love

এই সময়, নৈহাটি: কালীপুজোর জাঁকজমকে নৈহাটির খ্যাতি রয়েছে। বড়মার বাইরে নৈহাটির বড় পুজোগুলির মধ্যে অন্যতম ঘোষপাড়া রোডের গোপাল স্মৃতি সঙ্ঘের কালীপুজো। এ বছর তাঁদের পুজো ৬২ বছরে পড়ল। মণ্ডপ সজ্জায় উদ্যোক্তাদের আকর্ষণ নেপালের বৌদ্ধ মন্দির। নিয়মনীতি মেনে কালীপুজোর পাশাপাশি সামাজিক কাজকর্মও রয়েছে উদ্যোক্তাদের।

আগামী ৮ নভেম্বর গোপাল স্মৃতি সঙ্ঘের কালীপুজো উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নেপালের ইতিহাস ও সংস্কৃতিতে বৌদ্ধ মন্দির এবং স্তূপের ভূমিকা অত্যন্ত গভীর। ৬২ তম বছরে নৈহাটির গোপাল স্মৃতি সঙ্ঘের কালীপুজোর উদ্যোক্তারা নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করেছেন। গোটা মণ্ডপটি কাঠের তৈরি। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মাতৃ প্রতিমা। আগামী ৮ নভেম্বর সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে শাড়ি ও শীতের কম্বল তুলে দেবেন উদ্যোক্তারা।

পুজো কমিটির যুগ্ম সম্পাদক বাপি বোস বলেন, ‘আমাদের কালীপুজোর দু’জন প্রতিষ্ঠাতা দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন ২০০০ সালে। শোকের মানসিকতার মধ্যেও আমরা এই পুজো করে যাচ্ছি। এই পুজোর খ্যাতি রয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *