জোড়া গোলে জবাব মোহনবাগানে ‘অনিয়মিত’ সুহেলের, পাকিস্তানকে উড়িয়ে SAFF শুরু ভারতের - 24 Ghanta Bangla News
Home

জোড়া গোলে জবাব মোহনবাগানে ‘অনিয়মিত’ সুহেলের, পাকিস্তানকে উড়িয়ে SAFF শুরু ভারতের

Spread the love

ম্যাচের শুরু থেকেই দাপট ভারতের

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল। ১৯৭ নম্বরে আছে পাকিস্তানে। ধারেভারে পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্লু টাইগার্সরা। প্রথম ২০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন সুহেল আহমেদ ভাট। বাঁ প্রান্তে দারুণ সক্রিয় ছিলেন মহম্মদ সুহেল। তাঁর বাড়ানো বল থেকেই আসে প্রথম গোল। দ্বিতীয় গোলের ক্ষেত্রে সুহেলকে বল বাড়িয়েছিলেন মোহনবাগানে তাঁরই সতীর্থ অভিষেক সূর্যবংশী।

প্রথমার্ধ শেষের আগে ব্যবধান বাড়ান কিপগেন। জাতীয় দলের হয়ে এটাই প্রথম গোল তাঁর। ৩-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত। তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। বক্সের মধ্যে মহম্মদ হায়ান খট্টককে ফাউল করেন সূর্যবংশী। পেনাল্টি পায় পাকিস্তান। কিন্তু স্পট কিক থেকে বল অনেক উপর দিয়ে উড়িয়ে দেন শায়ক দোস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *