গ্রেপ্তার হাসিনার প্রাক্তন উপদেষ্টা, ‘ভুয়ো মামলা দিয়ে তারেক সরকার মিডিয়া দখল করছে’, দাবি বিরোধীদের - 24 Ghanta Bangla News
Home

গ্রেপ্তার হাসিনার প্রাক্তন উপদেষ্টা, ‘ভুয়ো মামলা দিয়ে তারেক সরকার মিডিয়া দখল করছে’, দাবি বিরোধীদের

Spread the love

আবার ইকবালের পারিবারিক সূত্রের দাবি, ডিবিসি টেলিভিশনের মালিকানা ছাড়ার জন্যেও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে। ‘অবজ়ার্ভার’ সংবাদপত্র থেকেও তাঁকে সরানোর চেষ্টা হচ্ছে। ইকবার আওয়ামি-পন্থী সংবাদিক সংগঠনের নেতাও। তাই তাঁর গ্রেপ্তারিতে বহু সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

প্রবীণ এক সাংবাদিকের কথায়, ‘সম্প্রতি একটি মেয়ে ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি-কে ভোট দিয়ে কী ভুলই করেছি। এরা জীবনকে দুর্বিষহ করে তুলেছে! শুধু এই কথাটা বলার জন্য ওই মহিলাকে সন্ত্রাস-বিরোধী আইনে গ্রেপ্তার করে জেলে ভরেছে তারেক রহমানের সরকার। ইকবাল সোবহানকে গ্রেপ্তারের ঘটনাও সমান উদ্বেগের। সব দিকে কুশাসন, অপশাসন চালানো বিএনপি ও জামায়াত এখন মিডিয়া দখলে নেমেছে। খবর আছে, পরের অভিযান হবে একটি একদা জনপ্রিয় নিউজ় পোর্টালে, যাঁর সম্পাদক সম্প্রতি মারা গিয়েছেন। জামায়াত সেটির দখল নিতে চায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *