কুমড়োর রায়তা রেসিপি: গ্যাস-অম্বলে কতটা উপকারী?
কী ভাবে তৈরি করবেন কুমড়োর রায়তা?
উপকরণ:
দই ১ কাপ
কাঁচালঙ্কা কুচি ২টি
ছোট পেঁয়াজ কুচি ১টি
রসুন কুচি ১/২ চামচ
সেদ্ধ কুমড়ো ১ কাপ
নুন স্বাদমতো
ধনেপাতা কুচি
ফোড়নের জন্য: সর্ষের তেল, কারিপাতা, হিং, ১ চামচ কসুরি মেথি এবং ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
প্রণালী: প্রথমে দই ফেটিয়ে নিন। তাতে কাঁচালঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, নুন ও সেদ্ধ কুমড়ো মিশিয়ে দিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নের সব উপকরণ দিয়ে ভেজে নিন। এই ফোড়ন রায়তায় মিশিয়ে দিলেই তৈরি কুমড়োর রায়তা।