অর্থনীতিতে শীর্ষে পরিষেবা ক্ষেত্র
দেশের অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে পরিষেবা ক্ষেত্র। উৎসবের মরশুমে ঘরোয়া চাহিদা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক বরাতের জেরে অক্টোবরে ভারতের পরিষেবা ক্ষেত্রের সম্প্রসারণের গতি গত চার মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। একই সঙ্গে উৎপাদন ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণের খরচও কমেছে। গত ছ’বছরেরও বেশি সময়ের মধ্যে এই খরচ বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।