Ritabrata TMC: ‘লোড করা আছে’, বলছেন চালক, ভরদুপুরে ঋতব্রতর বাড়ির সামনে দাঁড়িয়ে ৬ খানা ট্রাক | 6 trucks standing outside Ritabrata Banerjee’s house in Delhi with documents
ঋতব্রতর বাড়ির সামনে ট্রাকের সারিImage Credit: TV9 Bangla
নয়া দিল্লি: ‘আসল’ প্রমাণ করার লড়াই এখনও জারি। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে দুই শিবিরকে। হাতে আর বেশি সময় নেই। নির্বাচন কমিশনে কারা নিজেদের আসল তৃণমূল বলে প্রমাণ করতে পারবে, সেদিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। এই আবহে দিল্লির রাস্তায় দেখা গেল পরপর দাঁড়িয়ে আছে ৬টি ট্রাক। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনের সামনেই দাঁড়িয়ে আছে সেই ট্রাক।
বৃহস্পতিবার দুপুরে এই ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিতরে যে নথি বোঝাই করা আছে, তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে সেই বিষয়ে খুব বেশি মুখ খুলছেন না কেউই। চালকদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, “মাল লোড করা আছে। আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি।” মনে করা হচ্ছে, কলকাতা থেকে বিমানে যাওয়া নথি এয়ারপোর্ট থেকে নামিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় ওই নথি নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট নয়।