Municipal Election: পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন! পুরভোটের দিনক্ষণ নিয়ে ফের অনিশ্চয়তা? | State Election Commission Postpones Voter List Publication, Municipal Elections may Delayed - 24 Ghanta Bangla News
Home

Municipal Election: পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন! পুরভোটের দিনক্ষণ নিয়ে ফের অনিশ্চয়তা? | State Election Commission Postpones Voter List Publication, Municipal Elections may Delayed

Spread the love

কলকাতা: পুরভোট নিয়ে ফের অনিশ্চয়তা? ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বরে ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু, বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আর এই বিজ্ঞপ্তির পর থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পুরভোটও কি পিছিয়ে যাবে?

সাধারণত, আগে খবর ছিল যে অক্টোবরের শেষের দিকে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে নভেম্বরে পুরভোট হওয়ার সম্ভাবনা ছিল। সূত্রের খবর কমিশন নভেম্বরে ভোট হতে পারে ভেবে ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল। কিন্তু অক্টোবরে ভোটের বিজ্ঞপ্তি না হওয়ায় ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে দিল কমিশন। তাই, ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা যাচ্ছে না বলে সব দলকে জানিয়ে দিয়েছে কমিশন।

নিয়ম অনুযায়ী, ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের ভোটার তালিকাকে ভিত্তি করেই নির্বাচনী প্রক্রিয়া এগোয়। তবে পুরভোটের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তা নিয়েই এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর। এমনকী, ভোটের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গেও নির্বাচন কমিশনের আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। ফলে কবে পুরভোট হবে, নতুন করে কবে প্রকাশিত হবে ভোটার তালিকা, সেই নিয়ে  প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *