Cristiano Ronaldo: যুগের অবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো | Cristiano Ronaldo Retires From International Football
কলকাতা: কেরিয়ারে সব পেয়েছেন তিনি। ক্লাবের হয়ে একাধিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর। কিন্তু যে ট্রফি পাওয়া নিয়ে বছরের পর বছর চর্চা হয়েছে তাঁকে নিয়ে, সেই বিশ্বকাপ পাননি তিনি। ২০০৬-২০২৪, বারবার তীরে এসে তরী ডুবে গিয়েছে। সেই খেদ নিয়েই সরে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনাল্ডো। আর কোনওদিন পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে না এই মহাতারকাকে। একই সঙ্গে শেষ হয়ে গেল গোট ডিবেট। তাঁর চির প্রতিদ্বন্দ্বী মেসি দেশের জার্সিতে বিশ্বকাপ পেয়েছেন, রোনাল্ডো পেলেন না।
২৩ বছরের আন্তর্জাতিক ফুটবলের সফরকে আজ বিদায় জানালেন তিনি। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানালেন ৪১ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ড গড়লেও বিশ্বকাপ থেকে লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাননি। এমনকি, নেশন্স লিগের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে তাঁকে সাসপেন্ড করে পর্তুগাল ফেডারেশন। ফলে, মনে নেই শেষ কবে কোন মহাতারকা আন্তর্জাতিক দল থেকে সাসপেন্ড হয়ে অবসর নিয়েছেন।
(বিস্তারিত আসছে…)