AI ডিপফেক ছবি, কণ্ঠস্বর ব্যবহারের বিরুদ্ধে বড় জয়, বম্বে হাইকোর্টের সুরক্ষা পেলেন অনন্যা
ঠিক তার আগের দিনই দিল্লি হাইকোর্ট অভিনেত্রী কৃতি স্যাননকে তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর অপব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়েস মডেল, চ্যাটবট এবং মর্ড কনটেন্টের বিরুদ্ধেও রায় দিয়েছে আদালত। তবে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে, সংবাদ পরিবেশন, রিভিউ, সমালোচনা, ব্যঙ্গ বা প্যারোডি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর আগে অনিল কাপুর, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ঐশ্বর্য রাই বচ্চন এবং অল্লু অর্জুনের মতো তারকারাও অনুমতি ছাড়া তাঁদের নাম, কণ্ঠস্বর ও মুখাবয়বের বাণিজ্যিক ব্যবহার রুখতে দিল্লি ও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।