সাহালের চোটে উদ্বেগ, ওডিশা ম্যাচের আগে বাড়তি চাপে মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

সাহালের চোটে উদ্বেগ, ওডিশা ম্যাচের আগে বাড়তি চাপে মোহনবাগান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তারা লড়াই করবে শক্তিশালী ওডিশা এফসির বিরুদ্ধে। এখন…

mohun-bagan-sahal-abdul-samad-injury-odisha-fc-match-rahul-bheke

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তারা লড়াই করবে শক্তিশালী ওডিশা এফসির বিরুদ্ধে। এখন সেই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল বাগান সমর্থকদের। তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রাখছে ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদের চোট। এছাড়াও একাধিক ফুটবলারদের রয়ে গিয়েছে সেই একই সমস্যা। যারফলে ঘরের মাঠে ম্যাচ হলেও কিছুটা চাপ থেকে যাচ্ছে বাগান ব্রিগেডের। তবে যতদূর খবর আসন্ন ওডিশা ম্যাচ থেকেই দলে ফিরতে পারেন অজি তারকা জেমি ম্যাকলারেন।

যদিও গোটা বিষয়টি নির্ভর করছে বাগান কোচের পরিকল্পনার উপর। তবে সাহাল চোট যে দলের মধ্যে প্রভাব ফেলতে পারে সেই কথা স্পষ্ট। ম্যাচের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাগান কোচ। যেখানে তিনি বলেন, ‘ সাহাল আব্দুল সামাদের চোট নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিপক্ষ দল যখন ফিজিক্যাল ফুটবল খেলে তখন তাদের আটকানোর চেষ্টা করাই স্বাভাবিক। সেক্ষেত্রে খেলোয়াড়দের পাশাপাশি রেফারিকে ও সতর্ক থাকতে হয়। তবে মোহনবাগানের ফুটবলারদের ঘিরে বারংবার এমন সমস্যা যথেষ্ট হতাশাজনক।’

এছাড়াও এবারের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যে চারটি ম্যাচ খেলেছে সবুজ-মেরুন, সেখানে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ বাদ দিলে বাকি প্রত্যেকটি ম্যাচেই গোল হজম করেছে দল। জয় আসলেও ক্লিনশিট না থাকায় একাধিকবার প্রশ্ন উঠেছে দলের ডিফেন্ডারদের নিয়ে‌। আজ সাংবাদিকদের তরফে এই নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় ডিফেন্ডার রাহুল ভেকে বলেন, ‘ দলের সেন্টার ব্যাক থেকে শুরু করে প্রত্যেক পজিশনের ফুটবলাররাই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর দিকে নজর রাখে। এই বোঝাপড়াই ম্যাচে আমাদের সহায়তা করে। আগামী দিনে আরও উন্নত পারফরম্যান্স করাই লক্ষ্য সকলের।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *