সমালোচনা মেনে নিয়েই জবাব, ওডিশা ম্যাচের আগে কী বললেন প্যানোস? - 24 Ghanta Bangla News
Home

সমালোচনা মেনে নিয়েই জবাব, ওডিশা ম্যাচের আগে কী বললেন প্যানোস?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুতে ধাক্কা খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে ময়দানের এই…

panagiotis-dilmperis-mohun-bagan-odisha-fc-match-press-conference

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুতে ধাক্কা খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে ময়দানের এই প্রধান। শেষ তিনটি ম্যাচে এসেছে সহজ জয়। স্পোর্টিং ক্লাব দিল্লি থেকে শুরু করে চেন্নাইয়িন ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে অনায়াসেই তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে পানাগিওটিস ডিলমপেরিসের (Panagiotis Dilmperis) ছেলেরা। যারফলে চার ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামীকাল সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ মেরিনার্সদের।

আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বলাবাহুল্য, দীপাবলির উপহার হিসেবে এই ম্যাচের টিকিট সমর্থকদের উদ্দেশ্যে বিনামূল্যে বন্টনের কথা জানিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। আগামীকাল নিজেদের প্রিয় দলের জয় দেখতে মুখিয়ে রয়েছেন সকল সমর্থকরা। তার আগে আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাগান কোচ। যেখানে তিনি বলেন, ‘ আমাদের ছেলেরা নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চাইবে। তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে‌। শীর্ষস্থান ধরে রাখা সহজ হবে।’

তবে জয় আসলেও বাগান ফুটবলারদের চেনা ছন্দ এখনও এই মরসুমে তেমন চোখে পড়েনি সমর্থকদের। সেক্ষেত্রে বিগত কয়েক সপ্তাহে বারংবার কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের জন্য প্রতিদিন আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করি। সেইমতো ই সকলে পরিশ্রম করি। ভুল ত্রুটি থাকতেই পারে। জিদানের মত চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচকে ও দায়িত্ব থেকে সরতে হয়েছিল। তাই খারাপ পারফরম্যান্সের সমালোচনা হওয়া স্বাভাবিক।’ পাশাপাশি গোলের প্রসঙ্গে বলেন, ‘ গোল করার দিকে নজর রেখে বিশেষ অনুশীলন চলছে। কয়েকজন ফুটবলারের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাদের নিজেদের উপর বিশ্বাস রেখে এই বিষয়টি কাটিয়ে উঠতে হবে।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *