মিষ্টি খেয়েও বাড়বে না ওজন! দীপাবলি উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন আপেলের মালপোয়া - 24 Ghanta Bangla News
Home

মিষ্টি খেয়েও বাড়বে না ওজন! দীপাবলি উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন আপেলের মালপোয়া

Spread the love

উৎসবের মরশুমে মিষ্টির লোভ সামলানো কঠিন। কিন্তু তার মানে এই নয় যে মিষ্টি খেতে গিয়ে নিজের ডায়েট কিংবা ফিটনেস গোল ভেস্তে দিতে হবে। স্বাস্থ্যকর উপায়ে মিষ্টির স্বাদ বজায় রাখার হাজার একটা উপায় রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পুষ্টিবিদ শেয়ার করেছেন চিনি ছাড়া আপেলের মালপোয়া বানানোর দুর্দান্ত রেসিপি। দীপাবলি উপলক্ষে বাড়ির সকলের জন্য যদি স্বাস্থ্যকর এই মিষ্টি বানাতেই হয়, তা হলে প্রণালী জেনে রাখা দরকার।

আপেলের মালপোয়া বানাতে কী কী লাগবে?

  1. আপেল: ৩-৪টি

  2. আটা: ৪৫ গ্রাম

  3. সুজি: ১০ গ্রাম

  4. দুধ: ব্যাটার গোলার জন্য

  5. মৌরি: ১ চা চামচ

  6. ছোট এলাচ: ৩-৪টি

  7. ঘি: ১ চা চামচ

  8. খেজুর: ২০-২৫টি

পদ্ধতি

১. মৌরি ও এলাচ একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিন।

২. খেজুরের দানা ছাড়িয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে রাখুন। আপেল পাতলা করে কেটে নিন। চাইলে কুরিয়ে নিতে পারেন।

৩. একটি পাত্রে আটা, সুজি, মৌরি-এলাচ গুঁড়ো এবং খেজুর বাটা ভালো করে মিশিয়ে নিন।

৪. এ বার পরিমাণমতো দুধ এবং সামান্য ঘি দিয়ে প্যানকেকের মতো ব্যাটার তৈরি করুন।

৫. আপেলের পাতলা স্লাইসগুলো এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে কোট করে নিন। যদি আপেল কুরিয়ে নেন, তা হলে ব্যাটারে মিশিয়ে নেবেন।

৬. প্যানে সামান্য ঘি ব্রাশ করে ব্যাটারে ডোবানো আপেল স্লাইসগুলো মাঝারি আঁচে লালচে-সোনালী করে এপিঠ-ওপিঠ ভালো করে সেঁকে নিন।

৭. প্যানে জল, গুড়, কেশর, সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে সিরা বানিয়ে নিন।

৮. ভেজে রাখা গরম আপেলের মালপোয়া ৩-৪ মিনিটের জন্য এই সিরায় ভিজিয়ে রাখুন।

৯. সিরা থেকে তুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *