অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ থেকে বেড়ে ৬ বছর, বড় ঘোষণা কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ থেকে বেড়ে ৬ বছর, বড় ঘোষণা কেন্দ্রের

Spread the love

নয়াদিল্লি: অগ্নিবীর নিয়োগের নিয়মে বড় পরিবর্তন। প্রাথমিক ভাবে চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হলেও এবার সেই সময়সীমা আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয়…

নয়াদিল্লি: অগ্নিবীর নিয়োগের নিয়মে বড় পরিবর্তন। প্রাথমিক ভাবে চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হলেও এবার সেই সময়সীমা আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে অগ্নিবীরদের চাকরির মেয়াদ বেড়ে হচ্ছে ছ’বছর। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি।

এই ঘোষণাকে দেশের প্রতিরক্ষা বাহিনী এবং অগ্নিবীরদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন জেনারেল সুব্রমণি। তাঁর কথায়, বুধবারের দিনটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী এবং অগ্নিবীরদের কাছে ঐতিহাসিক। অগ্নিবীরদের জন্য নতুন সুযোগ তৈরি করতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে জানিয়েছেন তিনি।

২০২২ সালে অগ্নিপথ প্রকল্পের আওতায় প্রথম দফায় প্রায় ২৪ হাজার যুবককে নিয়োগ করা হয়েছিল। চার বছরের চুক্তিতে কাজে যোগ দেওয়া ওই ব্যাচের প্রায় ১৮ হাজার ৩০০ জনের চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাঁদের আরও দু’বছর সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ তৈরি হবে। সেই হিসাবে প্রথম ব্যাচের মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা।

প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্নিবীরদের উপস্থিতিও উল্লেখযোগ্য। পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে স্থলসেনায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার অগ্নিবীর রয়েছেন। বায়ুসেনায় এই সংখ্যা প্রায় ২৭ হাজার। নৌসেনায় কর্মরত অগ্নিবীরের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি।

কেন্দ্রের এই সিদ্ধান্তে অগ্নিবীর নিয়োগের চার বছরের মেয়াদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে কী কী শর্ত বা নিয়ম কার্যকর হবে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

২০২৭ থেকে নিট-পিজিতে বড় বদল! পার্সেন্টাইল নয় এবার র‍্যাঙ্কে ভর্তি

সরকারি কাজের সমালোচনায় মানহানির মামলা নয়! সাংবাদিকদের পাশে প্রেস কাউন্সিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *