Supreme Court on Election Commissioner: মুখ্য নির্বাচন কমিশনারকে আজীবন রক্ষাকবচ দেওয়ার বিরুদ্ধে মামলায় সুপ্রিম-নোটিস কেন্দ্রকে | Supreme court gives notice to centre in the case of lifetime immunity of Chief Election Commissioner and Election Commissioners
নির্বাচন কমিশনারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলাImage Credit: TV9 Bangla
নয়া দিল্লি: আইন সংশোধন করে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনারদের (Election Commissioner) আজীবন রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। ২০২৩-এর নির্বাচন কমিশনার সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় ওই আইনের ১৬ নম্বর ধারা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে ছিল মামলার শুনানি।
এহেন রক্ষাকবচ ছাড়াই এতকাল সফলভাবে নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। তাহলে এখন কেন এই রক্ষাকবচের প্রয়োজন পড়ছে? এই প্রশ্ন নিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেন অরুণ কুমার আগরওয়াল।
সবিস্তারে আসছে…