Sajjan Jindal Meets CM Suvendu Adhikari: বিনিয়োগের জোয়ার আসছে বাংলায়! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সজ্জন জিন্দালের, কী কথা হল? | Industrialist Sajjan Jindal Meets CM Suvendu Adhikari, More Hope for Investment in Bengal - 24 Ghanta Bangla News
Home

Sajjan Jindal Meets CM Suvendu Adhikari: বিনিয়োগের জোয়ার আসছে বাংলায়! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সজ্জন জিন্দালের, কী কথা হল? | Industrialist Sajjan Jindal Meets CM Suvendu Adhikari, More Hope for Investment in Bengal

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন শিল্পপতি সজ্জল জিন্দাল।Image Credit: TV9 বাংলা

কলকাতা: বাংলায় আরও বিনিয়োগের আশা। দীপাবলির আগেই রাজ্যে শিল্প সম্ভাবনা আরও উজ্জ্বল হল। আজ, বুধবার সন্ধ্যায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-র সঙ্গে সাক্ষাৎ করলেন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল (Sajjan Jindal)।

আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেন সজ্জল জিন্দাল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁদের প্রথম বৈঠক।

জানা গিয়েছে, আজকের এই বৈঠকে বাংলায় বিদ্যুৎ, পাওয়ার সিস্টেম, বন্দর, সিমেন্ট ও ইস্পাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার আসার আগে থেকেই বিনিয়োগের আশা দেখিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসতেই সেই প্রতিশ্রুতি পূরণও করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছে আদানি। নিউ টাউনে তৈরি হচ্ছে ২,০০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং গবেষণাকেন্দ্র ‘আদানি আরোগ্য মন্দির’। মহাকরণ এবং কুমারটুলি ঘাটের হেরিটেজ কাঠামো পুনরুদ্ধার ও সংস্কারের দায়িত্বও আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। ২০৩৫ সালের মধ্যে রাজ্যে পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  অন্যদিকে, মুকেশ অম্বানীও বিনিয়োগ করতে পারেন। ইতিমধ্যেই মুম্বইয়ে অম্বানীদের বাড়িতে গিয়ে বৈঠক সেরে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি জিন্দাল গোষ্ঠীও বিনিয়োগের ঝুলি আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *