স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কেমব্রিজের বিজ্ঞানীর। - 24 Ghanta Bangla News
Home

স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কেমব্রিজের বিজ্ঞানীর।

Spread the love

কী নিয়ে গবেষণা করতেন তিনি?

মার্তা ছিলেন কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজির সেল বায়োলজি বিভাগের গবেষক দলের প্রধান। পাশাপাশি, কেমব্রিজ স্টেম সেল ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মানুষের ভ্রূণ কী ভাবে বিকশিত হয়, কোষ কী ভাবে নিজেদের ভূমিকা নির্ধারণ করে এবং গর্ভাবস্থার প্রথম দিকে কেন নানা জটিলতা দেখা দেয়, তা নিয়ে গবেষণা করতেন তিনি। বিশেষ করে, জরায়ুতে ভ্রূণ স্থাপনের প্রক্রিয়া ছিল তাঁর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৪ সালে কেমব্রিজে যোগ দিয়েছিলেন মার্তা। ২০২০ সালে গবেষক দলের নেতৃত্বের দায়িত্ব নেন তিনি। গবেষণার স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছিলেন। ইউরোপীয় মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশনের ইয়ং ইনভেস্টিগেটর প্রোগ্রামেও নির্বাচিত হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *