সব দপ্তরের জন্য অভিন্ন টেন্ডার পোর্টাল নবান্নর। - 24 Ghanta Bangla News
Home

সব দপ্তরের জন্য অভিন্ন টেন্ডার পোর্টাল নবান্নর।

Spread the love

অর্থ দপ্তরের অডিট শাখার অতিরিক্ত মুখ্যসচিব পিকে মিশ্রর সই করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত ও কার্যকর রূপায়ণ নিশ্চিত করতে রাজ্য ২০২৫–এর ৩ ডিসেম্বর নতুন ই-টেন্ডার পোর্টাল চালু করেছিল। সে বছরের ৩ ও ৪ ডিসেম্বরের অর্থ দপ্তরের দু’টি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন পোর্টাল ব্যবহারের প্রাথমিক নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬–এর ১২ অগস্টের নির্দেশিকার ভিত্তিতে পূর্ত দপ্তর-সহ আরও কয়েকটি দপ্তরকে এই ব্যবস্থার আওতায় আনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলির আবেদনের ভিত্তিতে ধাপে ধাপে নতুন পোর্টালের পরিধি বাড়ানো হয়েছিল।এ বার সেই পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর। নতুন নির্দেশিকায় কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ বিকাশ, খাদ্য ও সরবরাহ, বন, শ্রম, উচ্চশিক্ষা, স্কুলশিক্ষা, আবাসন, পর্যটন, মৎস্য, সমবায়, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, তথ্য-সংস্কৃতি, নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরকে নতুন পোর্টালের আওতায় আনা হয়েছে। এ ছাড়াও উপভোক্তা বিষয়ক দপ্তর, সংশোধনাগার প্রশাসন, দমকল ও জরুরি পরিষেবা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, অনগ্রসর শ্রেণিকল্যাণ, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন এবং বিচার বিভাগ দপ্তরকেও আনা হয়েছে নতুন পোর্টালের আওতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *