মশাল গার্লসদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক অ্যান্থনি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল ভিয়েতনামের শক্তিশালী ফুটবল…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল ভিয়েতনামের শক্তিশালী ফুটবল ক্লাব হো চি মিন সিটি ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মশাল কন্যারা। সেই ম্যাচে দলের হয়ে জোড়া গোল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফাজিলা ইয়াকপুত। অন্যদিকে, ভিয়েতনামের এই ফুটবল ক্লাবের হয়ে একটি মাত্র গোল পান দাউ নগুয়েন কুয়েন আন। এএফসির মঞ্চে এই জয় নিয়ে টুর্নামেন্ট শুরু অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে সকলকে।
তাছাড়া সেদিন দেশের মাটিতে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল গোটা দলকে। যারফলে গোলের মুখ খুলতে খুব একটা অসুবিধা হয়নি। লাল-হলুদের ঘন ঘন আক্রমণ সামলাতে গিয়েই পেনাল্টি দিয়ে বসেছিলেন প্রতিপক্ষের ফুটবলাররা। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বিদেশি তারকা ফাজিলা ইয়াকপুত। সেই অগ্ৰগমণের ফলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু ইস্টবেঙ্গল দল। তারপর ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মাথায় ফাজিলার পা থেকেই এসেছিল দ্বিতীয় গোল।
যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পরবর্তীতে প্রতিপক্ষ দল ব্যবধান কমাতে সমর্থ হলেও ম্যাচে ফিরতে পারেনি।
দলের এমন পারফরম্যান্স নিয়ে খুশি কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের প্রচেষ্টায় আমি অত্যন্ত গর্বিত। এই ফলাফলটি প্রমাণ করে যে আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমাদের এখনও কিছু ক্ষেত্রে উন্নতি করার সুযোগ আছে, কিন্তু এই ছন্দ ধরে রাখতে পারলে আমরা গত বছরের চেয়েও আরও এগিয়ে যেতে পারব। গত সিজনে অল্পের জন্য কোয়ার্টার-ফাইনাল হাতছাড়া হয়েছিল। তবে এবার পরবর্তী দুটি ম্যাচই আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.