WMO: বিপর্যয় মোকাবিলায় ভারত 'রোল মডেল', প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব আবহাওয়া সংস্থা | India is Role Model in Cyclone Management, Says WMO Chief Celeste Saulo - 24 Ghanta Bangla News
Home

WMO: বিপর্যয় মোকাবিলায় ভারত ‘রোল মডেল’, প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব আবহাওয়া সংস্থা | India is Role Model in Cyclone Management, Says WMO Chief Celeste Saulo

Spread the love

ভারতের প্রশংসায় বিশ্ব আবহাওয়া সংস্থাImage Credit: Tv9 Bangla

লন্ডন: ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ভারতের ভূয়সী প্রশংসা করল বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)। দ্রুত ও নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস এবং আগাম সতর্কবার্তার মাধ্যমে কীভাবে মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা সম্ভব, তার দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। বিশ্বের অন্যান্য দেশের কাছেও ভারত এখন রোল মডেল। এমনই মন্তব্য করেছেন বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো।

কী জানিয়েছেন মহাসচিব?

সম্প্রতি, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মুরাসু। ইতিমধ্যেই অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হয়েছে এই ঘূর্ণিঝড়। শুরু হয়েছে বৃষ্টি। তার কয়েক দিন আগেই একই অঞ্চলে আছড়ে পড়েছিল আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। পরপর দুই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ভারতের প্রস্তুতি ও আগাম সতর্কবার্তার প্রশংসা করেছেন WMO-র মহাসচিব। তাঁর কথায়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

‘ভারত রোল মডেল’

সেলেস্তে সাউলো জানিয়েছেন, নির্ভুল পূর্বাভাস, দ্রুত আগাম সতর্কবার্তা এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার মাধ্যমে ভারত জীবন ও জীবিকা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই ক্ষেত্রে ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো। বহু দেশের কাছেই ভারত এখন রোল মডেল। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লেখেন, “ঘূর্ণিঝড় মুরাসু বঙ্গোপসাগর দিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। এর কয়েক দিন আগেই শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব একই অঞ্চলে আছড়ে পড়েছিল। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” তাঁর মতে, আগাম সতর্কবার্তা ও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ভারতের এই সাফল্যই ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ উদ্যোগের বাস্তব প্রয়োগ। নির্ভুল পূর্বাভাস ও সঠিক  সতর্কবার্তা মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *