Agnimitra Paul: লন্ডন-স্টাইলে টোটোতেই ফুড কোর্ট, ব্যাংকক-স্টাইলে হকার জোন, শহরে মিলবে আস্ত চিনও! | Agnimitra Paul on MoU signed for many projects in Kolkata and Bengal, hawker zone like Bankok, china like china town - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul: লন্ডন-স্টাইলে টোটোতেই ফুড কোর্ট, ব্যাংকক-স্টাইলে হকার জোন, শহরে মিলবে আস্ত চিনও! | Agnimitra Paul on MoU signed for many projects in Kolkata and Bengal, hawker zone like Bankok, china like china town

Spread the love

একাধিক ঘোষণা অগ্নিমিত্রা পালেরImage Credit: TV9 Bangla

কলকাতা: কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় উন্নয়ন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শহর সাজানোর কথা আগেও একাধিকবার শোনা গিয়েছে মন্ত্রীর মুখে। এবার একেবারে মউ স্বাক্ষর করার কথা ঘোষণা করলেন তিনি। কলেজ স্ট্রিট থেকে চায়না টাউন, একাধিক জায়গার উন্নয়নের কথা সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি। কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি-র সঙ্গেও একাধিক প্রকল্পের চুক্তি করা হয়েছে।

কী কী প্রকল্প ঘোষণা

১. সারা বাংলা জুড়ে পাবলিক টয়লেট তৈরি করা হবে।

২. ব্যাংকক মডেলে শহরের হকারদের বসার জন্য হকার জোন তৈরি করা হবে। মন্ত্রী জানান, ব্যাংকক মডেলে ফুড কোর্ট বানিয়ে দেওয়া যেতে পারে। ফুটপাথেই হতে হবে তার কোনও মানে নেই। ফুড স্ট্রিট বানিয়েও দেওয়া হতে পারে। সেখানে গাড়িঘোড়া ঢুকবে না। টেন্টও বানিয়ে দেওয়া যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, লন্ডনে অনেক জায়গায় টোটোর মতো গাড়িগুলিতে খাবারের দোকান বানিয়ে দেওয়া হয়েছে। সেটাও করা হতে পারে এরাজ্য়ে।

৩. বস্তি এলাকায় উন্নয়ন করা হবে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাটের মতো বস্তি এলাকার বাসিন্দাদের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করা হবে।

৪. হাওড়া ও কলকাতায় গঙ্গাপাড়কে মেরিন ড্রাইভের মতো সাজানো হবে। এটা একটা বিরাট প্রজেক্ট বলে উল্লেখ করেছেন মন্ত্রী।

৫. নবদ্বীপ তথা মায়াপুরে উন্নয়ন প্রকল্প। আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো নির্মাণ করা হবে।

৬. কলকাতার কলেজ স্ট্রিটকে সাজানোর যে পরিকল্পনা করা হয়েছে, তা নিয়েও মউ স্বাক্ষরিত হয়েছে।

৭. চায়না টাউনকে একেবারে চিনের ধাঁচে সাজানো হবে। মন্ত্রী বলেন, “কলেজ স্ট্রিটের মতো বইপাড়া যেমন কোথাও নেই, তেমন চায়না টাউনও ভারতের আর কোথাও নেই।”

রিপোর্ট- ঐন্দ্রিলা ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *