৯,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz AMOLED, OnePlus-এর নতুন ফোন

মুম্বই: ৯,০০০mAh-এর বিশাল ব্যাটারি এবং ১৪৪Hz AMOLED ডিসপ্লে নিয়ে চিনের বাজারে লঞ্চ হল OnePlus Turbo 6Vs। OnePlus Turbo 6 সিরিজের পঞ্চম মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে নতুন এই স্মার্টফোন। এর আগে এই লাইনআপে Turbo 6, Turbo 6V, Turbo 6X এবং Turbo 6X Pro মডেলগুলি এসেছে। নতুন ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট।
চিনে OnePlus Turbo 6Vs-এর দাম রাখা হয়েছে ৩,৬৯৯ চিনা ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৯,০০০ টাকা। ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজের একটি মাত্র ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে। Nova White এবং Orange Heart, এই দুই রঙে কেনা যাবে স্মার্টফোনটি। বর্তমানে চিনে Oppo-র অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হচ্ছে এটি।
OnePlus Turbo 6Vs-এর ডিসপ্লে ও প্রসেসর
OnePlus Turbo 6Vs-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫K AMOLED ডিসপ্লে। এর রেজোলিউশন ১,২৭২ × ২,৭৭২ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪Hz। ডিসপ্লেতে রয়েছে ৩০০Hz টাচ স্যাম্পলিং রেট, ১০০ শতাংশ DCI-P3 কালার গ্যামাট এবং ১.০৭ বিলিয়ন রঙের সাপোর্ট। স্ক্রিনের পিক ব্রাইটনেস সর্বোচ্চ ১,৮০০ নিট পর্যন্ত পৌঁছতে পারে। পিক্সেল ডেনসিটি ৪৫০ PPI।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে চারটি এফিসিয়েন্সি কোর, তিনটি পারফরম্যান্স কোর এবং একটি প্রাইম কোর। প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড ২.৭GHz। গ্রাফিক্সের দায়িত্বে রয়েছে Adreno 810 GPU।
এর সঙ্গে থাকছে ১২GB LPDDR4x RAM এবং ২৫৬GB UFS 3.1 স্টোরেজ। সফটওয়্যার হিসেবে পাওয়া যাবে Android 16-ভিত্তিক Oppo-র ColorOS 16। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Face Unlock।
৫০MP ক্যামেরা ও 4K ভিডিও রেকর্ডিং
ফটোগ্রাফির জন্য OnePlus Turbo 6Vs-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান আকর্ষণ OIS-সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় f/1.8 অ্যাপারচার এবং সর্বোচ্চ ১০x ডিজিটাল জুমের সুবিধা রয়েছে। পাশাপাশি থাকছে ২ মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা, যার অ্যাপারচার f/2.4।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি সর্বোচ্চ 4K রেজোলিউশনে ৩০fps-এ ভিডিও রেকর্ড করতে পারে।
৯,০০০mAh ব্যাটারি, ৮০W ফাস্ট চার্জিং
OnePlus Turbo 6Vs-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৯,০০০mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে ৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। দীর্ঘ সময় ফোন ব্যবহার করার ক্ষেত্রে এই বড় ব্যাটারি বিশেষ সুবিধা দিতে পারে।
কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth এবং USB Type-C পোর্ট। নেভিগেশনের জন্য GPS, BeiDou, GLONASS, QZSS ও Galileo সাপোর্ট পাওয়া যাবে। পাশাপাশি রয়েছে Infrared Blaster, অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ, ই-কম্পাস, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।
ফোনটির মাপ ১৬২.৪৬ × ৭৭.৪৫ × ৮.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২১৫ গ্রাম। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।
OnePlus Turbo 6Vs আপাতত চিনের বাজারেই লঞ্চ হয়েছে। ভারতের বাজারে ফোনটি কবে আসবে বা আদৌ লঞ্চ হবে কি না, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel