হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

Spread the love

অসুস্থ শরদ পাওয়ার। সোমবার কাশি ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ৮৫ বছর বয়সি NCP (শরদ গোষ্ঠী) প্রধানকে ভর্তি করানো হয় পুনের রুবি হল ক্লিনিকে। তাঁর মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দলের নেতা অঙ্কুশ কাঁকড়ে জানান, সম্প্রতি মহারাষ্ট্রের খরাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শরদ। অনুমান, সফরের ধকলেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *