পকেটে মাত্র ১০ হাজার, লক্ষ্য গোটা ভারত ভ্রমণ, ২০০০ টাকাতেই ৬ রাজ্য ঘুরে ভাইরাল তরুণী
যদিও এই চ্যালেঞ্জ তিনি পূরণ করতে পারবেন কি না সে বিষয়ে নিশ্চিত নন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘তোমাদের হয়তো শুধু এক জায়গায় ঘুরতেই ১০,০০০ টাকা বাজেট থাকে। কিন্তু আমি সেই টাকা দিয়ে পুরো দেশ ঘুরে দেখার পরিকল্পনা করেছি। মজা করছি না, আমি নিজেই এই চ্যালেঞ্জ নিয়েছি। তবে শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জে আমি টিকে থাকতে পারবো কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নই।’