নন্দনে মুছল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক
১৯৮০–তে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যা স্থাপন করেছিলেন। তার ঠিক বছর পাঁচেক পর ১৯৮৫–তে সত্যজিৎ রায় নন্দনের উদ্বোধন করেছিলেন। ২০১১–তে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। ২০১৬–য় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলকও লাগানো হয়েছিল নন্দন–রবীন্দ্রসদন চত্বরে সৌন্দর্যায়নের কাজের পরে। ২০২৬–এ বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের পালাবদল হয়েছে। ১৫ বছরের তৃণমূলের শাসন শেষে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বে হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফিল্ম ফেস্টিভ্যাল শুরুর আগেই রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রীর নামের ফলক মুছে ফেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে প্রেক্ষিতে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা তথা কিফ–এর চিফ অ্যাডভাইসার মিঠুন চক্রবর্তী পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান?’