দীপাবলিতে যান নিয়ন্ত্রণ, নির্দেশিকা লালবাজারের - 24 Ghanta Bangla News
Home

দীপাবলিতে যান নিয়ন্ত্রণ, নির্দেশিকা লালবাজারের

Spread the love

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, ওই সময়ের মধ্যে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, কলেজ স্ট্রিট, লেনিন সরণি–সহ ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড–সহ ২৪টি রাস্তায় ৮ তারিখ বিকেল চারটের পর থেকে ৯ তারিখ ভোর চারটে পর্যন্ত গাড়ি পার্ক করা যাবে না। মালপত্র লোডিং–আনলোডিংও বন্ধ থাকবে। তবে অ্যাম্বুল্যান্স, দমকল, পুলিশ, এনডিআরএফ, রক্ত, জল, অক্সিজেন, ওষুধ, খাদ্যপণ্য, পুরসভা ইত্যাদি জরুরি পরিষেবায় জড়িত গাড়ির ক্ষেত্রে বাধানিষেধ থাকবে না। বিশেষ পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে কালীঘাট মন্দির চত্বরে। ৮ নভেম্বর ভোর পাঁচটা থেকে বেলা ১১টা এবং বিকেল পাঁচটা থেকে ভোর চারটে পর্যন্ত কালীঘাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সদানন্দ রোড, হাজরা রোডে যান চলাচল ও পার্কিং বন্ধ থাকবে। ৯–১১ নভেম্বর বিকেল চারটে থেকে পরদিন ভোর তিনটে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড, কালীঘাট রোড–সহ ৪৩টি রাস্তায় প্রতিমা বিসর্জনের গাড়ি ছাড়া অন্য যানবাহন ঢুকতে দেওয়া হবে না, সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *