থিমের মণ্ডপই ‘খাসা ঘর’, প্যান্ডেল খোলা হবে না? ‘বাবুই হাসিয়া কহে…’
এগরা বাজারের কাছে ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব। পাশেই বড় মাঠ। সেখানেই পুজো হয়। এ বারে তাদের থিম ছিল বাবুইয়ের বাসা। বাঁশ, কঞ্চি দিয়ে তৈরি হয় প্যান্ডেল। কিন্তু কী আয়রনি! সেই বাসাতে যে সত্যিকারের বাবুই পাখি বাসা বেঁধে বসবে, তা কে জানত! পুজো কমিটির কারওরই চোখে পড়েনি। বিসর্জনের পরে প্যান্ডেল খুলতে গিয়ে প্রথম লক্ষ্য করেন ডেকরেটর্সের লোকজন।