জনগণনার জন্য পিছিয়ে যেতে পারে মাধ্যমিক, ফেব্রুয়ারির বদলে কবে হবে পরীক্ষা? রইল প্রস্তাবিত সূচি
তবে স্কুলশিক্ষা কমিশনারের অনুমোদন এখনও মেলেনি। অনুমতি পেলেই নতুন সূচি অনুযায়ী পরীক্ষার আয়োজনের প্রস্তুতি শুরু করবে পর্ষদ। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষা, ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌত বিজ্ঞান, ১৫ মার্চ জীবন বিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা। এ বিষয়ে পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।