গোরুর গাড়ির উপরে তৈরি হচ্ছে মেদিনীপুরের ‘মোটা কালী’, কারণ শুনলে অবাক হবেন…
গোরুর গাড়ি-সহ মূর্তি (Kalipuja 2026) ২১ ফুট লম্বা।মূর্তির মুখ, হাত, পা অন্যান্য সাধারণ মূর্তির থেকে একটু আলাদা। মূর্তিটি যেমন লম্বা, তেমনি মোটাও। সেই থেকেই মূর্তির নাম হয়েছে মোটা কালী। উদ্যোক্তারা জানান, ভ্রাতৃসঙ্ঘে আগে ক্লাব সদস্যরা শরীর চর্চা করতেন। তাঁরাই পুজো শুরুর সময়ে মাতৃমূর্তিও মোটা করেন। সেই থেকেই মূর্তির গঠন একই রকম হয়ে আসছে।