কবে ও কোথা থেকে মিলবে মোহনবাগান-ওডিশা ম্যাচের ফ্রি টিকিট?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথম অ্যাওয়ে ম্যাচেই তারা আটকে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে।…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথম অ্যাওয়ে ম্যাচেই তারা আটকে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যদিও সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি। পরবর্তীতে স্পোর্টিং ক্লাব দিল্লি থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি হোক কিংবা পাঞ্জাব। টানা তিনটি ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। পর পর জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের মধ্যে। আগামী ৫ই নভেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচ।
যেখানে ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন। এখন সেদিকেই নজর থাকবে সকল বাগান সমর্থকদের। তবে গতকাল এই ম্যাচের টিকিট নিয়ে বিশেষ ঘোষণা করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই অনুযায়ী সকল সমর্থকদের দীপাবলির উপহার হিসেবে ওডিশা ম্যাচের টিকিট বিনামূল্যে বিতরণ করার কথা উল্লেখ করেন তিনি। যা রীতিমতো নজর কেড়েছিল সকলের। তখন থেকেই সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কবে ও কোথা থেকে সংগ্রহ করা যাবে এই ম্যাচের টিকিট।
অবশেষে সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৩রা নভেম্বর সকাল ১১টা বেজে ৩০ মিনিট থেকে মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সকল সমর্থকরা। যতদূর জানা গিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতেই হয়তো বন্টন হবে ম্যাচ টিকিট।