আপনার পাসওয়ার্ড, ব্যাঙ্কের তথ্য AI-কে দিচ্ছে হ্যাকাররা! কী এই বিপজ্জনক ম্যালওয়্যার? কী ভাবে বাঁচবেন?
AI দিয়ে কী ভাবে বিপদ বাড়াচ্ছে হ্যাকাররা?
সাধারণত তথ্য চুরির পর হ্যাকারদের সেই তথ্য আলাদা করে বিশ্লেষণ করতে হয়। কিন্তু এই ম্যালওয়্যার AI-এর সাহায্যে সেই কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
একটি উদাহরণ দিয়ে বলতে হলে, আপনি কোনও অনলাইন সাইট থেকে শপিং করছেন। এই ম্যালওয়্যার আপনার অজান্তে সেই সাইটে আপনার লগ ইন তথ্য হাতিয়ে ব্যক্তিগত সাইটের হিস্ট্রি, আপনার কার্ডের ডিটেলস, কী কিনছেন তার ডেটা, সোশ্যাল মিডিয়ার আপনার হিস্ট্রি, ডেটা, এবং অ্যাকাউন্টের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে। সেখান থেকে আপনার খরচের অভ্যাস, কী ধরনের প্রোডাক্টে আপনার আগ্রহ, কোথায় কোথায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সবটা বিশ্লেষণ করে। সেই তথ্য ব্যবহার করে আরও প্রতারণার চেষ্টা করতে পারে হ্যাকাররা।