Amit Shah on SIR: কেন বাদ গেল নাম! ১৩ কোটি ‘ডিলিটেড’ ভোটারের হিসেব বোঝালেন অমিত শাহ | Amit Shah Nitin Navin explains on 13 crore deleted voters
নয়া দিল্লি: এসআইআর (SIR) ইস্যুতে দেশ জুড়ে এককাট্টা হয়েছেন বিরোধীরা। নাম বাদ যাওয়া ভোটারদের ‘মক পার্লামেন্টে’ ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কীভাবে ১৩ কোটি নাম বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই ১৩ কোটির হিসেব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এসে সেই হিসেব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও।
‘যাঁরা বেঁচেই নেই, তাঁরা ভোট দেবেন কী করে!’ প্রশ্ন শাহের।
সোমবার হায়দরাবাদের জনসভায় রাহুল গান্ধীর অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন শাহ, “রাহুল গান্ধী বলছেন, ১৩ কোটি ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। মিথ্যা বলছেন। ১৩ কোটির মধ্যে ৬ কোটির বেশি ভোটার স্থানান্তরিত হয়ে গিয়েছেন। ২.৮ কোটি বা প্রায় ৩ কোটি ভোটার মৃত। যে বেঁচেই নেই, তার ভোট কে দেবে? ৩ কোটি অনুপ্রবেশকারীর নাম কেটে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী যাই করুন, ৩ কোটি অনুপ্রবেশকারীকে সরিয়েই ছাড়ব।”
সবিস্তারে আসছে…