৪০০ একর জমিতে মেখলিগঞ্জে দ্বিতীয় শিল্পতালুক - 24 Ghanta Bangla News
Home

৪০০ একর জমিতে মেখলিগঞ্জে দ্বিতীয় শিল্পতালুক

Spread the love

কোচবিহারে বর্তমানে একমাত্র শিল্পতালুক রয়েছে চকচকায়। এখানকার শিল্প বিকাশ কেন্দ্রে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের উদ্যোগে দু’টো ফেজে এখানে ৮০–টির বেশি শিল্প কারখানা রয়েছে। এবার শিল্প বিকাশে আরও একটি তালুক গড়তে চলেছে রাজ্য সরকার। মেখলিগঞ্জে প্রায় ৩৮৭ একর চিহ্নিত সরকারি জমি শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে দ্বিতীয় শিল্পতালুক গড়ে তোলার অন্যতম কারণ হলো, পাশেই থাকা চ্যাংড়াবান্ধা স্থলবন্দর। আন্তর্জাতিক এই বন্দরকে কাজে লাগিয়ে শিল্পপতিদের আকৃষ্ট করতে চাইছে রাজ্য সরকার। যেহেতু পাশেই বন্দর, তাই বৃহৎ শিল্পতালুক গড়তে চায় জেলা প্রশাসন। সূত্রের খবর, জেলা প্রশাসন ইতিমধ্যেই শিল্প দপ্তরের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। নভেম্বরের শিল্প দপ্তরের পরিদর্শনকারী দল এসে প্রস্তাবিত সার্ভে করে দেখবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পাশাপাশি আরও অন্যান্য ছোট–বড় শিল্প এখানে হতে পারে বলে প্রাথমিক ভাবে চিন্তা–ভাবনা করা হয়েছে। কোচবিহারে আলু থেকে শুরু করে হলদিবাড়ির টমাটো, এই সব আনাজকে কাজে লাগিয়ে যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানকার পাট, বেত–এর বিষয়টিও শিল্প কারখানা স্থাপনে সহায়ক হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। এই শিল্পতালুক তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। খুব শীঘ্রই জমি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলেই প্রশাসনের অন্দরে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *