শিক্ষাকর্মী নিয়োগের ফল প্রকাশ কালীপুজোর আগেই
এসএসসি সূত্রে খবর, দু’টি পরীক্ষা মিলিয়ে শূন্যপদ ৮,৪৭৭টি। তারা দ্রুত এই পরীক্ষার ফল প্রকাশে তৈরি। গ্রুপ সিতে শূন্যপদ ২,৯৮৯টি। লিখিত পরীক্ষা হয় চলতি বছরের ৮ মার্চ। প্রায় ৬ লক্ষ ৮০ হাজার প্রার্থী পরীক্ষায় বসেছিলেন। আর গ্রুপ ডিতে শূন্যপদ ৫,৪৮৮টি। পরীক্ষা নেওয়া হয়েছিল ১ মার্চ। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৮ লক্ষ প্রার্থী। এসএসসি সম্প্রতি সংশোধিত শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে। তার পরে ইন্টারভিউ, টাইপিং দক্ষতা যাচাই এবং মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ শেষ করতে আরও অনেক সময় লাগবে।