ভারতের কোন জায়গাকে বলা হয় ‘লেক ভ্য়ালি’?

বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর নীল জলের অপূর্ব মেলবন্ধনের জন্য জম্মু-কাশ্মীরকে ‘হ্রদের উপত্যকা’ বলা হয়।

হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর উপত্যকা চারদিকে উঁচু পর্বত দিয়ে ঘেরা। পাহাড়ের বরফ গলে আসা জল, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক জলাধারের কারণে এখানে নানা উচ্চতায় হ্রদ তৈরি হয়েছে। কোন কোন এখানে বেশ প্রসিদ্ধ?

শ্রীনগরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডাল লেক। শিকারা ভ্রমণ, হাউসবোটে থাকা এবং ভাসমান সবজির বাজারের জন্য এটি বিখ্যাত।

ডাল লেকের তুলনায় শান্ত পরিবেশের জন্য পরিচিত নিগিন লেক। চারপাশের গাছপালা ও পাহাড়ের প্রতিচ্ছবি এখানকার সৌন্দর্য বাড়িয়ে তোলে।

বান্দিপোরায় অবস্থিত উলার এশিয়ার অন্যতম বৃহৎ মিঠে জলের হ্রদ। ঝিলম নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গান্ডেরবাল জেলায় অবস্থিত মানসবাল লেকে পাখি দেখার জন্য বিশেষ জনপ্রিয়। এর কাছেই রয়েছে ঐতিহাসিক মুঘল উদ্যানের নিদর্শন।

হরমুখ পর্বতের পাদদেশে অবস্থিত গঙ্গাবল লেকে উঁচু পাহাড়ি হ্রদে পৌঁছতে ট্রেকিং করতে হয়। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়।

কাশ্মীরের হ্রদগুলি শুধু পর্যটনের কেন্দ্র নয়, স্থানীয় মানুষের জীবিকা, মাছ ধরা, কৃষিকাজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।