চার হাঁড়ি হাঁড়িয়া সাবাড় করে মত্ত হাতির তাণ্ডব
এই সময়, বানারহাট: কখনও দুলকি চালে টলতে টলতে এগিয়ে যাচ্ছে, কখনও আবার আচমকাই ঢুকে পড়ছে লোকের বাড়ির উঠোনে। একবার বাড়ির দেওয়ালে ধাক্কা খাচ্ছে তো পরক্ষণেই ঘরের দিকে তেড়ে যাচ্ছে! শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ি ও সুরেন্দ্রনগর চা বাগান এলাকায় এক মত্ত হাতির তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে অন্তত চারটি বাড়ি। স্থানীয়দের দাবি, একটি বাড়ির সামনে মজুত করে রাখা প্রায় চার হাঁড়ি হাঁড়িয়া গিলে বেসামাল হয়ে পড়ে হাতিটি।