গদ্দারের পর মিসিং, ‘পোস্টার বয়’ ববি! সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব ফিরহাদের
‘গদ্দার’ লেখা ফ্লেক্সের সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছিল মমতা তৃণমূল। আর শনিবারের পোস্টার প্রসঙ্গে এই শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ফিরহাদ হাকিম ভাবুন, কেন মানুষ তাঁর প্রতি বিরূপ! মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কাউন্সিলার, মেয়র পারিষদ, মেয়র, মন্ত্রী করেছেন, দলের গুরুত্বপূর্ণ পদে রেখেছেন। রাজনৈতিক বিশ্বাসঘাতকদের এটাই প্রাপ্য।’ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের প্রতিক্রিয়া, ‘কোথায় ফিরহাদ হাকিম, এ নিয়ে মানুষের আগ্রহ নেই। তৃণমূল নির্মূল হয়ে গিয়েছে।’