১৮ লক্ষের দেনায় বিধ্বস্ত দুই মালিক, কোন নায়িকার ছোলে-বাটুরে অর্ডারে ভাগ্য ফেরে মুম্বইয়ের ‘দিল্লি’র?
যে রেস্তোরাঁর কথা হচ্ছে, তার নাম ‘দিল্লি সে’। চেম্বুরে প্রায় ২৫০ বর্গফুট জায়গা নিয়ে ২০২১ সালের অক্টোবর মাসে এই রেস্তোরাঁটি চালু করেছিলেন জসপাল সিং খালসা এবং মহিন্দর সিং খালসা। মাত্র তিনটি টেবিল নিয়ে ‘দিল্লি সে’ শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ২০২২ সালের শুরু থেকেই ব্যবসায় ভাটা পড়তে থাকে। মালিকদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১৮ লক্ষ টাকা দেনা হয়ে যায়। দোকান বন্ধ করে দেওয়ার কথাও ভাবছিলেন তাঁরা।