ফের ইউক্রেনে রাশিয়ার হামলা। এ বার হামলা চালানো হয়েছে একটি স্কুলেও। সুমি শহরে ওই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে আছে তিন শিশুও। মঙ্গলবার, ক্লাস চলাকালীন রাশিয়া ওই হামলা চালায় বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।