অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমার আগেই জল্পনা! দেরি হলে কত টাকা বকেয়া পাবেন কর্মীরা? - 24 Ghanta Bangla News
Home

অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমার আগেই জল্পনা! দেরি হলে কত টাকা বকেয়া পাবেন কর্মীরা?

Spread the love

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অন্ত নেই। যদিও কমিশন গঠনের পর তাদের রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা…

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অন্ত নেই। যদিও কমিশন গঠনের পর তাদের রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে প্রক্রিয়াটি। এমনকি নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দেওয়ার কোনো বাধ্যতামূলক নিয়মও নেই; প্রয়োজন সাপেক্ষে সময়সীমা বাড়াতে পারে কমিশন। বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৭ সালের মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে এই রিপোর্ট জমা পড়তে পারে। তবে রিপোর্ট জমা দেওয়া বা তা কার্যকর হতে যদি কিছুটা বিলম্বও হয়, তবে কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ সেই বিলম্বিত সময়ের পুরো টাকাই এরিয়ার (Arrear) বা বকেয়া হিসেবে ফেরত দেবে সরকার। আর এই বকেয়ার অঙ্কটা যে বেশ আকর্ষক হতে পারে, তার একটা প্রাথমিক হিসাব ইতিমধ্যে সামনে এসেছে।

বিলম্বের হিসেব ও এরিয়ার: বেতন কমিশন কার্যকর হওয়ার তারিখ এবং প্রকৃত অর্থ হাতে পাওয়ার সময়ের পার্থক্যের ওপর ভিত্তি করেই বকেয়ার অঙ্ক নির্ধারিত হয়। এছাড়া নতুন বেতন কাঠামোয় বেতন বাড়লে তার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মহার্ঘ ভাতাও (DA) বৃদ্ধি পাবে। যদি কমিশন কার্যকর হতে ২০ থেকে ২৪ মাস পর্যন্ত দেরি হয়, তবে লেভেল ৬ থেকে লেভেল ৮ পর্যন্ত কর্মচারীরা মোটা অঙ্কের এরিয়ার পেতে পারেন।

লেভেল ৬-এর কর্মচারীদের বকেয়া: লেভেল ৬-এর বর্তমান মূল বেতন ৩৫,৪০০ টাকা ধরে নিলে, ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ ধরা হয়, তবে ২০ মাসের বকেয়ার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১১.১২ লক্ষ টাকা এবং ২৪ মাসের ক্ষেত্রে তা প্রায় ১৩.৩৪ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।

লেভেল ৭ ও লেভেল ৮-এর অঙ্ক: লেভেল ৭-এর ক্ষেত্রে বর্তমান মূল বেতন ৪৪,৯০০ টাকা ধরে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ২৪ মাসের বকেয়া প্রায় ১৬.৯২ লক্ষ টাকা হতে পারে। অন্যদিকে, লেভেল ৮-এর একজন কর্মীর (মূল বেতন ৪৭,৬০০ টাকা) ক্ষেত্রে ২৪ মাসের বিলম্ব এবং ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে বকেয়ার মোট পরিমাণ প্রায় ১৭.৯৪ লক্ষ টাকায় গিয়ে ঠেকতে পারে।

চূড়ান্ত সময়সীমা এবং ফিটমেন্ট ফ্যাক্টরের চূড়ান্ত রূপরেখা কী হবে, তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী দিনে সরকারের সঙ্গে আলোচনা ও কমিশনের কাজের অগ্রগতির ওপর। তবে বকেয়া নিয়ে এই প্রাথমিক হিসাব কর্মচারীদের প্রত্যাশাকে যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *