হাইকোর্টে বড় জয় হাসিরানি রথের, কংগ্রেসের মামলা খারিজ
হাইকোর্টে বড় জয় বিজেপি প্রার্থী হাসিরানি রথের। হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাসিরানি রথ নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তা বিভ্রান্তিকর বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন এক কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ ছিল, হলফনামায় বিজেপি প্রার্থী তাঁর বয়স ৬০ বছর বলে উল্লেখ করেছেন। অথচ মাধ্যমিক পাশের সালের জায়গায় লিখেছেন, ১৯৬৫। এ তথ্যে গরমিল আছে বলে দাবি ছিল মামলাকারীর। বিচারপতি কৃষ্ণা রাও মামলা খারিজ করলেন মঙ্গলবার। যদিও আদালতের নির্দেশের কপি সামনে এলে বিষয়টি স্পষ্ট হবে।
সবিস্তার আসছে