শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বিক্রি করায় বিক্রয় কেন্দ্রে তালা, আটক দুই কর্মীকেও - 24 Ghanta Bangla News
Home

শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বিক্রি করায় বিক্রয় কেন্দ্রে তালা, আটক দুই কর্মীকেও

Spread the love

UPL-এর পরিচালক ফিরোজ আহমেদ জানিয়েছেন, সরকার নিষিদ্ধ ঘোষণা করলে বই সরিয়ে নেওয়া হবে। কিন্তু সরকার কোনও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনও বই বাজার থেকে সরানো হবে না বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মতিউর রহমান সংবাদপত্র ‘প্রথম আলো’কে জানিয়েছেন, ওই দুই কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়নি। তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পরে আর ছাপানো হয়নি। তাই বইটি ভবিষ্যতে বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, এই ঘটনায় থানায় কোনও অভিযোগ জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *