পাকিস্তানের সভাপতিত্বে এসসিও-র উচ্চপর্যায়ের বৈঠক শুরু, মতপার্থক্য ভুলে উপস্থিত ভারত - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানের সভাপতিত্বে এসসিও-র উচ্চপর্যায়ের বৈঠক শুরু, মতপার্থক্য ভুলে উপস্থিত ভারত

Spread the love

নয়াদিল্লি: পাকিস্তানের সভাপতিত্বে শুরু হওয়া সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (SCO)-এর ন্যাশনাল কোর্ডিনেটরদের তিনদিনের বৈঠকে যোগ দিতে বর্তমানে ইসলামাবাদে উপস্থিত রয়েছে ভারতীয় প্রতিনিধিদল। ভারতের জাতীয় সমন্বয়ক আলোক…

নয়াদিল্লি: পাকিস্তানের সভাপতিত্বে শুরু হওয়া সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (SCO)-এর ন্যাশনাল কোর্ডিনেটরদের তিনদিনের বৈঠকে যোগ দিতে বর্তমানে ইসলামাবাদে উপস্থিত রয়েছে ভারতীয় প্রতিনিধিদল। ভারতের জাতীয় সমন্বয়ক আলোক ডিমরির (Alok Dimri) নেতৃত্বে এই প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই বৈঠকটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিও কাউন্সিল অব হেডস অফ স্টেটের সভাপতিত্ব গ্রহণ করেছে পাকিস্তান। এ বারের প্রতিপাদ্য বিষয় হলো, “টার্নিং ভিশন ইনটু অ্যাকশন: কানেক্টিভিটি, ইনোভেশন অ্যান্ড শেয়ার্ড প্রসপেরিটি”।

এই বৈঠকে মূলত পাকিস্তানের সভাপতিত্বকালীন কর্মসূচিগুলোর রূপরেখা তৈরি, আগামী দিনে এসসিও-র বিভিন্ন বৈঠক ও ইভেন্টের প্রস্তুতি এবং সংগঠনের অন্যান্য কার্যপদ্ধতি নিয়ে আলোচনা চলছে।

২০২৭ সালের আগস্ট মাসে ইসলামাবাদে এসসিও কাউন্সিল অব হেডস অফ স্টেট শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি হিসেবেও এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভারতের অবস্থান

ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বছরের সামরিক সংঘাতে পর পাকিস্তানে এটি প্রথম উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের সফর। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারত ও পাকিস্তান উভয় দেশই এসসিও-র সদস্য। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি সত্ত্বেও ভারত সবসময়ই সন্ত্রাসমুক্ত পরিবেশে আলোচনার পক্ষে সওয়াল করার পাশাপাশি এসসিও-র মতো বহুমুখী বা মাল্টিলেটারাল ফোরামে তার নিয়মিত অংশগ্রহণ বজায় রেখেছে। वर्तमान এই বৈঠকে ভারত, পাকিস্তান, চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ, এই ১০টি সদস্য দেশের প্রতিনিধিরাই অংশ নিচ্ছেন।

FCRA বিলের বিরোধিতায় বিদেশী প্রতিনিধিদের কাছে আবেদন কংগ্রেস সাংসদ সাংমার

গোপনাঙ্গে আঘাত, উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনীভূত রহস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *