জলপাইগুড়ির শিক্ষক বদলির পরেও যোগ দিতে এলেন নতুন স্কুলে
এই সময়, চালসা: জলপাইগুড়ি জেলা স্কুলের সেই বিতর্কিত প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারই বদলির পর নতুন স্কুলে যোগ দিতে এলেন। তাঁকে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মেটেলি মডেল স্কুলে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। সোমবার তিনি মালবাজারের মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে সাক্ষাৎ করেন। মহকুমা শাসক এদিন তাকে স্কুলে যোগ দেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। উৎকর্ষ বলেন, ‘স্কুলটিতে প্রধান শিক্ষকের পদ খালি ছিল, সেটি এবার পূর্ণ হল।’