গেম খেলার অছিলায় মাসির ফোন থেকে মানি ট্রান্সফার, ভাঙা হয় FD
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বছর পঁচিশের উচ্চশিক্ষিত ওই যুবক বিভিন্ন বেটিং অ্যাপে টাকা খাটান। ফলে মাসির অ্যাকাউন্ট থেকে সরানো টাকা দিয়ে ক্রিকেট, ফুটবল বা অন্য প্রতিযোগিতায় অনলাইনে বাজি ধরা হয়েছে বলে মনে করছে পুলিশ। অনলাইনে জুয়া খেলে ওই টাকা ওড়ানো হয়েছে, নিশ্চিত পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘আজকাল অনেকেই মোবাইলের মাধ্যমে ডিজিটাল লেনদেন করেন। কিন্তু তিনি কী ভাবে প্রতারিত হতে পারেন, সে ব্যাপারে কিছুই জানেন না। ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। খুব বিশ্বাসযোগ্য না-হলে মোবাইল কারও হাতে দেওয়া উচিত নয়।’ পুলিশের ব্যাখ্যা, নিজের নামে যে টাকা গচ্ছিত রয়েছে, তা ঠিক করে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে।