আফতাবের সেলে ফোন, প্রেসিডেন্সি জেলে ১০ কর্মী ক্লোজ়ড - 24 Ghanta Bangla News
Home

আফতাবের সেলে ফোন, প্রেসিডেন্সি জেলে ১০ কর্মী ক্লোজ়ড

Spread the love

পর পর ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারে সারপ্রাইজ ভিজিট করেন জেল কর্তৃপক্ষ। কলকাতার আমেরিকান সেন্টারে হামলা, খাদিম কর্তা অপহরণের মতো ঘটনায় দোষী সাব্যস্ত আফতাব প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। সারপ্রাইজ ভিজিটে তাঁর সেল থেকে তিনটি স্মার্টফোন ও ৩১ হাজার টাকা পাওয়া যায়। জেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পরেই প্রেসিডেন্সির ১০ কর্মীকে ক্লোজ করে মেদিনীপুর ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। এর মধ্যে এক জন চিফ হেড ওয়ার্ডার, তিন হেড ওয়ার্ডার, ছয় ওয়ার্ডার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *